ভালো শুরুর পরও চাপে পড়ে গেলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। এক উইকেটে ৫৪ রান করা কিউই দলটি এরপর মাত্র ২ রানের ব্যবধানে হারায় ২ উইকেট।
দলীয় ৩৬ রানে মার্টিন গাপটিলকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তানকে ব্রেক থ্রু উপহার দেন হারিস রউফ। এরপর ৫৪ রানে আরেক ওপেনার ড্রাইয়েল মিচেলকে ফেরান ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ড শিবিরে তৃতীয় আঘাত হানেন মোহাম্মদ হাফিজ। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নতুন ব্যাটসম্যান জেমস নিশাম।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১০.৪ ওভারে খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com