টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম।
মঙ্গলবার (২৬ আগস্ট) শারজাহ স্টেডিয়ামে পাকিস্তান একাদশে কোনও পরিবর্তন আনা হয়নি। ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়ী দলটিই এদিন মাঠে নেমেছে। অন্যদিকে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে কেন উইলিয়ামসনের দল।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্ল্যান ফিলিপ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ত, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ শোধি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com