দেশজুড়ে

র‌্যাব – ৬ কর্তৃক বিপুল পরিমাণ জালনোটসহ যুবক গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : র‌্যাব-৬ (সদর কোম্পানী), খুলনার একটি আভিযানিক দল ২৫ অক্টোবর সোমবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বাগেরহাট সদর থেকে বিপুল পরিমাণ জালনোটসহ মোঃ ইব্রাহিম মোল্লা (২২) কে গ্রেফতার করা হয়েছে। ইব্রাহিম মোল্লা বাগেরহাট সদরের কুলিয়াদাড় গ্রামের মোঃ বিল্লাল মোল্লার ছেলে।

র‌্যাব-৬, খুলনা সূত্রে জানা যায়, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানাধীন খানজাহান আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করলে র‌্যাবের ‍উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ ইব্রাহিম মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০টি ১০০০/- টাকার জালনোট ( সর্বমোট এক লক্ষ টাকা ), ৩টি সীম কার্ড, ২টি মোবাইল ও নগদ-১৩০৫/-( এক হাজার তিনশত পাঁচ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত ইব্রাহিম মোল্লার বিরুদ্ধে বাগেরহাট জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ