রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ১৫৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৫ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৮৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, হাসপাতালে ভর্তি থাকা ৮৪০ জনের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে রয়েছেন ৬৮০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন ১৬০ জন।
রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৭৯ জনের মধ্য ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৮ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৯৬ জন ভর্তি হন।
১ জানুয়ারি থেকে আজ রোববার (২৪ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২ হাজার ৪৯৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৫৭১ জন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com