নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার উদ্যোগে দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত


রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকার মারকায ওমর বিন খাত্তাব (রাঃ) তাহ্ফিজুল কোরআনিল কারীম মাদ্রাসায় প্রায় “শতাধিক” শিক্ষার্থী নিয়ে এ দোয়া ও তোবারক বিতরনের আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
চলচ্চিত্রের মহানায়ক নিরাপদ সড়ক চাই ( নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যু দিনকে কেন্দ্র করে এ আয়োজন করেন সংগঠনটি। এ বিষয়ে সচেতনতা মূলক আলোচনায় নিসচা ধামরাই শাখার সভাপতি মোঃনাহিদ মিয়া সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সারাদেশসহ ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় যেন আর কোন প্রান না হারায় এদিকে আমাদের সচেতন থাকতে হবে।
এর আগে ১২ অক্টোবর মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে এ মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতা মুলক সভা ও লিফলেট বিতরণ ক্যাম্পেইন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নিসচা ধামরাই শাখার সহ-সভাপতি, মোহাম্মদ ইমরান হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দেওয়ান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ছাইদুল ইসলাম খান,সড়ক দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক, রাশেদুল ইসলাম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাঈম খান,সদস্য, আলী আকরাম,রানা হোসেন প্রমূখ।



