দেশজুড়ে

ঘাটাইল পৌরসভায় আ’লীগের প্রার্থী ভিপি শহীদ, স্বতন্ত্র বিএনপির মঞ্জু

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ আগামী ২৮ নভেম্বর টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিশ্চিত হয়েছে বর্তমান মেয়র শহীদুজ্জামান খানের। গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তার মনোনয়ন চ‚ড়ান্ত করেছেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক ও সরকারি জিবিজি কলেজের সাবেক ভিপি ও জিএস।

মনোনয়ন পাওয়ায় প্রতিক্রিয়ায় বর্তমান মেয়র শহীদুজ্জামান খান বলেন, দ্বিতীয়বার দলীয় মনোনয়ন দিয়ে দল আমাকে মূল্যায়িত করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ। চলতি মেয়াদে আমি পৌরসভার ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। আশা করি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পৌরবাসী আবারও নৌকার প্রতি আস্থা রাখবে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র মোঃ মঞ্জুরুল হক মঞ্জু। তিনি ঘাটাইল পৌর বিএনপির বর্তমান সভাপতি।

প্রার্থী হওয়া বিষয়ে সাবেক মেয়র মঞ্জুরুল হক (মঞ্জু) বলেন, আমার প্রতি পৌরবাসীর আস্থা, ভালবাসা ও বিশ্বাস রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে এলাকাবাসীর অনুরোধ ও চাপ দুটোই রয়েছে। তাই বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি পৌরবাসীর সকলের দোয়া, ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশা করি।

উল্লেখ্য যে, ঘাটাইল পৌরসভা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ নভেম্বর। এ ছাড়া ভোট নেওয়া হবে ২৮ নভেম্বর।

এই বিভাগের আরও সংবাদ