সুব্র ঢালী,স্টাফ রিপোর্টারঃ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রামপালের বাইনতলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদ চত্তরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় ৷ বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ ওলিউর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শেখ হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ পাল, ধর্মীয় শিক্ষক মাওঃ সরোয়ার, জামাল উদ্দিন, দেবজিৎ কুমার বিশ্বাস, আবুবকর শেখ সহ ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক,ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সুধীজনেরা ৷

বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, কুমিল্লায় যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তার কারনে যেন আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় ৷ হিন্দু মুসলমান ভাই ভাই ৷ হিন্দুরা এদেশে সংখ্যালঘু ৷ হিন্দুদের নিরাপত্তা দেবার দায়িত্ব সংখ্যাগুরুর ৷ প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করবে ৷ আমি ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমামকে খুৎবার আগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজার রাখার বার্তা দিতে অনুরোধ জানিয়েছি ৷
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com