গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া পাঁচজন হলেন, ময়মনসিংহ সদরের বদিউজ্জামান (৬০), ফুলপুরের রওশন আরা (৪৩), রাজু মিয়া (১৬), ভালুকার নূরজাহান বেগম (৭৬) এবং কিশোরগঞ্জ সদরের সুলতান উদ্দিন (৭৮)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ছয়জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ছয়জন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com