রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার একজন করে রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। তাদের মধ্যে তিনজনই মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। অন্যজনের মৃত্যু হয়েছে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে, চিকিৎসাধীন অবস্থায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com