রিপন,আলী, রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলা হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে উপজেলা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । পরে হল রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরনী, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম ,কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমরুল কায়েস
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com