রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌর প্রশাসনের আয়োজনে “শেখ রাসেল দিবস” উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পনের মধ্যে দিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বীরগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল এর সভাপতিত্বে পৌর প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, কাউন্সিলরদের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ পৌরসভার মহিলা সচিব শামীমা আক্তার, পৌর কাউন্সিলর আব্দুল বারিক,মেহেদী হাসানসহ পৌর প্রশাসনে কর্মকর্তাকর্মচারীবৃন্দ প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com