নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুরঃ তরুনরাই দেশের সম্পদ সেই সম্পদ বোঝায় পরিনত হয় চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে। চাকরির পিছনে না ছুটে অত্যন্ত কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল নিয়ে দীর্ঘ ৮ বছরের পথচলায় একজন সফল উদ্যোক্তা এম এ মুন্না।
পিরোজপুরে যুব সমাজকে আইটি সেক্টরে দক্ষ করে উদ্যোক্তা তৈরির লক্ষ নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন “এনসিবি আইটি ইনস্টিটিউট” নামে একটি আইটি প্রতিষ্ঠান। অত্যন্ত সুনামের সাথে প্রতিনিয়ত বেড়ে চলছে তাদের কার্যক্রম।
সফল উদ্যোক্তা এম এ মুন্না জানান, আমার উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু হয়েছিল একদম শূন্য হাতে। ২০১৩ সালে যখন আমি পড়াশুনার পাশাপাশি একটি আইটি ফার্মে ট্রেইনার হিসেবে চাকরি শুরু করেছিলাম তখন আমার একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। পারিবারিক সমস্যার কারনে তখন আমার বাড়ি ছাড়তে হয়েছিল। অত্যন্ত কঠোর পরিশ্রম করে চাকরি ও লেখাপড়া একই সাথে করেছিলাম, তখন এক ঝাকঁ হতাশা ও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়ে ছিলাম তাই এখন সফল হতে পেরেছি। দীর্ঘ কর্মজীবনে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে প্রায় ৩০ টির বেশি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষ করে তুলেছি। গত ৮ বছরে প্রায় দশ হাজার শিক্ষর্থীদেরকে আমি এবং আমার প্রতিষ্ঠান দক্ষ প্রশিক্ষক দ্বারা বিভিন্ন আইটি রিলেটেড প্রশিক্ষণ প্রদান করে নিজ জেলা পিরোজপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে চাকরির সুযোগ তৈরি করেছি। নিজ জেলার প্রিন্টিং প্রেস থেকে শুরু করে সরকারী বেসরকারী অধিকাংশ প্রতিষ্ঠানে দক্ষ জনবল হিসেবে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে অনেক বেকারদের কাজের সুযোগ তৈরি করতে সহায়তা করেছি। দেশ বিদেশে অসংখ্য নিউজ পোর্টাল, ইকমার্স ও প্রতিষ্ঠানিক ওয়েবসাইট তৈরি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যারসহ ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়েছি। নিজ জেলার অসংখ্য বেকারদের ফ্রিল্যান্সার, ইউটিউবার, বøগার ও অনলাইন-অফলাইনে উদ্যোক্তা তৈরি করেছি। আমার এই প্রতিষ্ঠান ছাড়াও “নিউ চিপস এন্ড বাইটস ইনস্টিটিউট অব টেকনোলজি” নামে বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে অনুমোদনকৃত একটি মানস্মত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তাছাড়া “ফ্লোরেন্স নার্সিং ভর্তি কোচিং” নামে আমার একটি নার্সিং ভর্তি কোচিং রয়েছে। কোচিং থেকে প্রত্যেক বছর অসংখ্য ছাত্রছাত্রী সরকারিভাবে নার্সিং কলেজে চান্স পাচ্ছে। এছাড়াও ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট মনিটাইজেশন করে সেখানেও একটি ইনকামের সুযোগ তৈরি করেছি।
বেকারদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের লক্ষ স্থীর করে কেউ যদি কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে পারে সে সফল হবেই। ইচ্ছে থাকলে একটি ফেসবুক পেজ থেকে শুরু করে বড় উদ্যোক্তা হওয়া যায় যদি তার কাজের প্রতি ভালবাসা থাকে। সবার দিনই চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় যে যতটুকু পরিশ্রম করবে সে ততটুকু ফল পাবে।
তিনি পিরোজপুর ইয়ুথ সোসাইটি সহ শহরের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হয়ে মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
তরুণ উদ্যোক্তা হাসিবুর রহমান জানান, আমার কম্পিউারের হাতেখড়ি এম এ মুন্না স্যারের মাধ্যমে। তার প্রতিষ্ঠানে আমি কম্পিউটার বেসিক ও গ্রাফিক্স ডিজাইন কোর্স করে তারই সহযোগিতায় আমি একটি আইটি প্রতিষ্ঠান তৈরি করি। আমি তার এবং তার প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি।
এনসিবি আইটির প্রাক্তন শিক্ষার্থী অলিউল্লাহ জানান, আমি এখন একজন আইটি এক্সপার্ট হিসেবে একটি কম্পানিতে জব করি। আমার এই পর্যন্ত আসার পিছনে সবটুকু অবদান এম এ মুন্না স্যারের।
গ্রাফিক্স ডিজাইন ব্যাচের বর্তমান শিক্ষার্থী সোহাগ জানান, আমি বর্তমানে তার একজন গ্রাফিক্সের শিক্ষার্থী। আমার আগে গ্রাফিক্স সম্পর্কে তেমন কোন ধারনা ছিলনা কিন্তু মাত্র ২ মাসে অনেক কিছু শিখতে পেরেছি। আমি তাদের সাফল্য কামনা করি।
উল্লেখ্য, বর্তমানে তার প্রতিষ্ঠানের আইটি সার্ভিস সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার সলিউশন, প্রমোশন এন্ড বুস্টিং, মোবাইল এপস ডেভেলপমেন্ট, এসএমএস মার্কেটিং, কলার টিউন মেকিংসহ সকল ধরনের বিজ্ঞাপন তৈরি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com