হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে প্রাণ হারালেন ভারতের সৌরাষ্ট্রের রনজিজয়ী ব্যাটার অভি ব্যারট (Avi Barot)। তরুণ ব্যাটারের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা।
২০১৯-২০ মৌসুমে সৌরাষ্ট্রের রনজি দলের সদস্য ছিলেন অভি। পাশাপাশি সামলেছিলেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়কত্বের ভার। সৌরাষ্ট্রের পাশাপাশি গুজরাট ও হরিয়ানার হয়েও প্রতিনিধিত্ব করেছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতেন অভি। সেই প্রতিভাবান ক্রিকেটারই শুক্রবার চলে গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে।
অত্যন্ত অল্প সময়ের কেরিয়ারে মোট ৩৮টি প্রথম শ্রেণীর ক্রিকেট, ৩৮টি লিস্ট এ ম্যাচ এবং ২০টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অভি। আক্ষরিক অর্থেই অলরাউন্ডার ছিলেন তিনি। স্পিন বোলিংয়ের পাশাপাশি ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com