দেশজুড়ে

মির্জাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী ও আলোচনা সভা

মোঃ রনি খান,মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মুজিব বর্ষেও প্রতিশ্রুতি,জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” স্লোগান নিয়ে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, খান মোঃ আবু বকর সিদ্দিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মোঃ জহিরুল ইসলাম জুয়েল। সদর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ হাওলাদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ- সহকারী মোঃ জাহিদুল হক প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ