হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের সঙ্গে ইনসাফ বারাকাহ হসপিটালের ‘মেডিকেল সার্ভিস এগ্রিমেন্ট’ সম্পন্ন হয়েছে । আজ রাজধানীর বাংলামটরে হামদর্দ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
হামদর্দ বাংলাদেশের পক্ষে পরিচালক বিপণন মো. শরীফুল ইসলাম এবং ইনসাফ বারাকাহ হসপিটালের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় ঊর্ধতন পরিচালক হিসাব মো. আনিসুল হক, মোতাওয়াল্লী ও পরিচালক মানবসম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান, ভারপ্রাপ্ত পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক উপস্থিত ছিলেন।
হামদর্দ বাংলাদেশের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, হামদর্দ পরিবারের চিকিৎসায় ইনসাফ বারাকাহ হসপিটাল শতভাগ আন্তরিক সেবা প্রদান করবে। পাশাপাশি হামদর্দের গুণগত মানসম্পন্ন ওষুধসমূহ ইনসাফ বারাকাহ হসপিটালের সেবা গ্রহণকারীদেরও চাহিদা পূরণ করবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com