দেশজুড়ে

জেলের জালে আড়াই কেজির ইলিশ, দাম ৫,৫০০টাকা

মোহাম্মদ তন্ময়,তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ। মাছটি ঘাটে তুলতেই এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা।

জানা যায়, তজুমদ্দিন সদরের নিকটবর্তী স্লুইসগেট এলাকার জেলে ‘আলমগীর’ মাঝির জালে ৫টি ইলিশের(ছোট ও মাঝারি) ধরা পড়ে।

পরে মাছটি ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যানের আড়তে মাছটি নিলামে তুললে, ব্যবসায়ী কুট্টি বেপারি সর্বোচ্চ দামে ৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এছাড়াও বাকি ৫ ইলিশ ৩ হাজার টাকায় ক্রয় করেন তিনি।

এবিষয়ে, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা ‘আমির হোসেন মিয়া’ জানান, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। এখন সাগরের নোনাপানি থেকে ডিম ছাড়ার উদ্দেশ্য নদীর মিঠাপানিতে বড় ইলিশরা আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তার প্রমাণ।

আশা করি আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে এর চেয়েও বড় ইলিশ দেখা মিলবে জেলের জালে বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগে ভোলার ধনিয়া তুলাতুলি মাছঘাট এলাকার জেলে করিম মাঝির জালে ধরা পড়েছে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।

এই বিভাগের আরও সংবাদ