দেশজুড়ে

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জম্মদিন উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সূযোগ্য কন্যা জাতিসংঘের সদ্য সমাপ্ত ৭৬তম অধিবেশনে এসডিজি অগ্রগতি পুরস্কার ক্রাউন জুয়েল মুকুটমনি বিশ্বের ২য় প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান সি আই পি এর উদ্যোগে মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর) ঢাকা জেলার ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নের ঢালীপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে  দুপুরে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে আয়োজিত এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান সি আই পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া, আলাউদ্দিন আলাল, অ্যাডভোকেট তারেক হোসেন, মিজানুর রহমান মিজু, যুবলীগ নেতা খাইরুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক বাবুল হোসেন। এসময় এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ