বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বিরামপুর থানা এই সূত্রে জানা যায়। নিহত মোটরসাইকেল চালক হলেন রংপুর সিটি কর্পোরেশনের ১নং সেন্ট্রাল রোড এলাকার আজিজুল ইসলামের ছেলে আফতাবুল ইসলাম (৩৫)। (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় একমোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি পেশায় একজন মেডিকেল রিপ্রেজেনটিভ। তার কর্মস্থল জয়পুরহাট থেকে নিজ বাড়ি রংপুর ফেরার পথে টাটকপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় গুরত্বর আহত হয়।
স্থানীয়রা গুরত্বর আহত আফতাবুল ইসলামকে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাব্বির হোসেন তাকে মৃত: ঘোষণা করেন। নিহতের স্বজনরা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।



