দেশজুড়ে
নওগাঁয় গ্রেফতারি পরোয়ানা মূলে আটক-২


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে দুইজনকে আটক করেছে। এরা হলো মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দোহালী খাড়িপাড়া গ্রামের অমর চন্দ্র মন্ডলের ছেলে রকি কুমার মন্ডল (২৫) ও মারামারি মামলার আসামী ভালাইন গ্রামের নাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, থানার এসআই এমদাদ হোসেন, এসআই সাইফুল ইসলাম, এসআই জাহিদ, এসআই ইউসুফ, এসআই শাহজাহান, এসআই শামীম শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। শনিবার বিকেলে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।



