লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় তল্লাশি করে আগুনে পুড়ে যাওয়া আরো দুটি দেহাবশেষ (হাড় ও কঙ্কাল) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। এর আগে বিকেল থেকে রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে যাওয়া আর কোন মরদেহ আছে কিনা তা খতিয়ে দেখতে ভবনটিতে তল্লাশী করে ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশ।
বিষয়টি নিশ্চত করে সিআইডির নারায়ণগঞ্জ পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, ৩ শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে বলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তল্লাশি শুরু করি। চতুর্থ তলা থেকে হাড়ের অংশ উদ্ধার করেছি। এগুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, আমি শুনেছি দুটো কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে সিআইডি। উদ্ধারকৃত অংশ ডিএনএ পরীক্ষার জন্য ঢামেকে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com