নিজস্ব প্রতিবেদক : মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেনের উদ্যোগে ১৫ আগস্টের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বালিয়াপুকুর বড় বটতলায় এই আয়োজন করা হয়। এ সময় নগর ছাত্রলীগ এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com