পশ্চিমবঙ্গের চলমান লকডাউনের বিধিনিষেধে বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের চলমান লকডাউনের বিধিনিষেধে বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলমান বিধিনিষেধ চলবে ৩০ আগস্ট পর্যন্ত। লোকাল ট্রেন চলার ক্ষেত্রে সরকারের ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মমতা। ১৫ মে থেকে পূর্ণ লকডাউন শুরু হলেও করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে ধাপে ধাপে তা শিথিল হয়েছে।
করোনার তৃতীয় ঢেউয়রে আশঙ্কায় নানামুখী উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। দ্বিতীয় ঢেউ যেভাবে ভারতের চিকিৎসা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়ে মৃত্যু ও সংক্রমণের মিছিল করেছে, তৃতীয় ধাক্কা সামলে নিতে তাই বিভিন্ন রাজ্যে নানা রকম কৌশল নেওয়া হচ্ছে লকডাউনে।
পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হয় ১৫ মে থেকে। প্রায় দেড় মাস পর করোনার পরিস্থিতির উন্নতি হলেও ৩০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। তবে শিথিল করা হয়েছে বিধিনিষেধ। রাত্রিকালীন কারফিউ রাত ৯টার পরিবর্তে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে।
এছাড়া গ্রামাঞ্চলে ৫০ শতাংশ করোনার ভ্যাকসিন নিশ্চিত হওয়ার পর লোকাল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের দেশে টিকাকরণ ভালোভাবেই চলছে। তবে একটা বিষয় আমাদের মনে রাখতেই হবে মানুষের জীবনের থেকে বেশি কিছু দামি নয়। তাই কিছু বিধিনিষেধ আমাদের মেনে চলতেই হবে।
বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বলেন মমতা। তবে, টিকার স্বল্পতার জন্য ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। ভারতের চলমান করোনা মহামারিতে প্রায় সোয়া তিন কোটি মানুষ সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় সোয়া ৪ লাখ। এরমধ্যে পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ। মারা গেছেন প্রায় ১৮ হাজার। ভারতে ৫২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে টিকা পেয়েছেন ৩ কোটির বেশি মানুষ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com