ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ১ জনের মৃত্যু হয়েছে এবং রাজশাহী আরটিপিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের ৯০ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৮, শিবগঞ্জে ৩ ও গোমস্তাপুর উপজেলায় ৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬.৬৬ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৮০ জনের নমুনা পরীক্ষায় কোন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়নি। মোট গড় সনাক্তের হার ৫.১০ শতাংশ।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ বুধবার সকাল থেকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৬ জন রোগী চিকিৎসা নিচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com