লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিব এর ৯১তম জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা মিলনায়তনে দরিদ্র ৭ জন মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ পুর্বক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান। এতে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদারসহ আরো অনেকে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com