রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা হল রুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ জন অসহায় , তালাক প্রাপ্ত ও বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাহবুবা সুলতানা ।
বিশেষ অতিথী ছিলেন কৃষি কর্মকর্তা রহিমা খাতুন , প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি) তাজেমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com