আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর ও কোভিট পরিস্থিতি নিয়ে ডাক্তার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা হয়েছে। গত শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।
এ সময় অগ্রনী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী চেয়ারম্যান জাতীয় দক্ষতা উন্নয়ণ কর্তৃপক্ষ (সচিব) দলাল কৃষ্ণ সাহা, অগ্রনী ব্যাংক লিমিটেডের ডিএমডি মো. রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মুহাম্মদ রেজাউল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেনসহ চিকিৎসকগণ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com