ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন হাতিরঝিল থানা শাখার সেক্রেটারী জুনায়েদ আল হাবিবের পিতা আলহাজ্ব মোঃ রজব আলী মোল্লাহ ৩রা আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত ২ ঘটিকার সময় গ্রামের বাড়ি যশোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্তেকালের সময় তিনি ৭ মেয়ে ও ৩ ছেলে সহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকবাণী:
মরহুম আলহাজ্ব রজব আলী মোল্লাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।
শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, "মরহুম আলহাজ্ব রজব আলী মোল্লাহ” দীনের একজন একনিষ্ঠ দা'য়ী ও নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সহজ-সরল জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। তিনি তার প্রতিটি সন্তানকেই দীনদার করে গড়ে তোলার চেষ্টা করে গেছেন। আমরা মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com