বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাতটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট আসছে ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রোববার (১ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বিমান সূত্র জানায়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি, যাত্রী সংকট ও বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, থাইল্যান্ডের ব্যাংকক, কুয়েত, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট চলাচল আসছে ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com