রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রানীশংকৈল প্রেসক্লাব( পুরাতন) সভাপতি কুশমত আলীর পিতা শরিফউদ্দিন (৭০) ৩১ জুলাই শনিবার বিকেল ৫-২০ মি.রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি..... রাজিউন)।
তিনি কিছুদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয় -শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রানীশংকৈল প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। ওই দিনেই রাত ৯টায় আবাদতাকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে স্থানিয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com