মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার কঠোর বিধি নিষেধ আরোপ ও কঠোর লকডাউন বাস্তবায়নে গোপালপুরের পৌর শহরের ও উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
(২৪ জুলাই) শনিবার গোপালপুর পৌরশহরে অহেতুক ঘোরাফেরা ও রাস্তার পথচারী এবং মোটরসাইকেল নিয়ে অহেতো ঘোরাফেরার দায়ে ভ্রাম্যমাণ আদালত, ১৮ টি মালায় ৬ হাজার ৯ শতটাকা জরিমানা করাহয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.পারভেজ মল্লিক।
এ সময় সঙ্গে ছিলেন গোপালপুরের পৌর মেয়র মো.রকিবুল হক ছানা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির।
অপরদিকে নগদা শিমলা ও হাদিরার চাতুটিয়া মোড় এবং ভেংগুলা বাজারসহ বিভিন্ন স্থানে, ব্যবসায়ী ও রাস্তার পথচারী ও মোটরসাইকেল নিয়ে হয়তো ঘোরাফেরার দায় ভ্রাম্যমাণ আদালতে ১৭ টি মালায় ১৪ হাজার ২০০টাকা
জরিমানা করাহয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, সঙ্গে ছিলেন আই মো. সফিকুল ইসলামসহ আরো অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com