ঢাকা
ধামরাই উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা


রনজিত কুমার পাল বাবু,সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন ধামরাই উপজেলার কর্মরত সকল দপ্তরের অফিসারদের সাথে প্রথম মতবিনিময় সভা করেন। সভায় মাদক, সন্ত্রাস এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাজমুল হুদা খান, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ধামরাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



